৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ফেসবুকেই থাকছে চাকরির সন্ধান!

সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এ বার ফেসবুকের উপযোগিতা আরও বাড়াতে ফেসবুক কর্তৃপক্ষ এই সোশ্যাল মিডিয়ায় চাকরির সন্ধান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ কর্মহীন মানুষ এই পরিষেবার ফলে উপকৃত হবেন বলে কর্তৃপক্ষের বিশ্বাস।

‘গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি’-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই পরিষেবার অধীনে ফেসবুক-গ্রাহকরা কর্মখালির হদিশ পাবেন বিভিন্ন সংস্থার ফেসবুক পেজে। এ ছাড়া ‘জবস’ বলে একটি বুকমার্কও সংযোজিত হচ্ছে ফেসবুকে। সেখানে ক্লিক করলেও পাওয়া যাবে কর্মখালির সন্ধান। যদি সংস্থাগুলির পক্ষে অতিরিক্ত অর্থ ব্যয় করে কর্মখালির বিজ্ঞাপনকে প্রোমোট করা হয়, তা হলে ফেসবুক-ইউজাররা নিউজ ফিডেই এই বিজ্ঞাপন দেখতে পাবেন। সেখানেই থাকবে ‘অ্যাপ্লাই নাউ’ বলে একটি বাটন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। ফেসবুকে ইতিমধ্যেই যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে (যেমন, নাম, বয়স ইত্যাদি) সেগুলো আর আলাদা করে ভরতে হবে না ফর্মে। তবে চাইলে তথ্যগুলি ‘এডিট’ করার অপশনও মিলবে। তার পরেফেসবুকের মাধ্যমেই ওই আবেদনপত্র জমা দেওয়ারও সুযোগ পাওয়া যাবে।

ফেসবুকের পক্ষে একটি অনলাইন বার্তায় জানানো হয়েছে‌, ‘ব্যবসায়ী গোষ্ঠী এবং ফেসবুক গ্রাহকরা ইতিমধ্যেই ফেসবুককে কর্মী খোঁজা ও কাজ খোঁজার মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। তাই আমরা একটি নতুন ফিচার সংযোজনের পরিকল্পনা করেছি যেখানে চাকরির বিজ্ঞাপন দেওয়া ও সরাসরি আবেদন করার সুযোগ মিলবে। ’ মনে করা হচ্ছে, মূলত লিঙ্কেডিন-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ নিয়েছে ফেসবুক।

জানা যায়, আমেরিকার ও কানাডার বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে। অদূর ভবিষ্যতে সারা বিশ্বের বিভিন্ন সংস্থাই এই কাজে অংশ নেবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। এতে ফেসবুকের জনপ্রিয়তা কতটা বাড়ে, সেটাই এখন দেখার বিষয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।