মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ফেসবুকেই তৈরি করা যাবে জিফ

শেয়ার করুন

জনপ্রিয় সামাাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে। ফেসবুক অ্যাপের ক্যামেরা অপশনের মাধ্যামে এখন থেকে ব্যবহারকারীরা নিজেই জিআইএফ বা জিফ তৈরি করে নিতে পারবে। এই জিফ কয়েকটি ফ্রেম ও ফিল্টার ব্যবহার করে বিশেষায়িতও করা যাবে। নিজের তৈরি করা জিফটি ফেসবুকে শেয়ারও করা যাবে। খবর আইএএনএস।

জিআইএফ তৈরি করতে প্রথমে ফেসবুক অ্যাপে গিয়ে ভেতরে থাকা ক্যামেরা আইকন ক্লিক করতে হবে। এরপর ডান দিকে সোয়াইপ করে জিফ বানানোর ইন্টারফেসে পৌঁছানো যাবে।

তবে এই জিফ তৈরি করার সুবিধা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেসবুক। নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এই সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

শেয়ার করুন