১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেসবুকে আসছে কয়েকটি পরিবর্তন

সন্ত্রাসবাদ ও ঘৃণা ছড়ানো ঠেকাতে বেশ কয়েকটি পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ পরিবর্তন আনার ঘোষণা দেয় ফেসবুক। সন্ত্রাসী সংগঠনের ধারণা বিস্তৃত করা এবং সন্ত্রাসীদের গোলাগুলির ভিডিও চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগানোর কথা বলেছে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি।

এছাড়া ফেসবুক এমন একটি কর্মসূচি চালু করবে যার মাধ্যমে ঘৃণা ছড়ায় এমন গ্রুপগুলো থেকে দূরে সরে আসতে পারবেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের সিনেটরদের মুখোমুখি হওয়ার আগের দিন ফেসবুক কর্তৃপক্ষ এসব ঘোষণা দিল।

দ্য নিউ ই্য়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকসহ আরও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের সিনেটররা। সন্ত্রাসবাদী পোস্টগুলো কিভাবে তারা ‘ব্যবস্থাপনা’ করছে এ বিষয়টি আলোচনায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

ঘৃণা ছড়ানো বন্ধ করতে তীব্র চাপে আছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিশেষ করে এ ধরনের মেসেজ, ছবি ও ভিডিও ছড়ানো নিয়ন্ত্রণ কর‍তে বারবার বলা হচ্ছে তাদের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার লাইভ ভিডিও চিহ্নিত করতে না পারায় কঠোর সমালোচনার মধ্যে পড়তে হয়েছে ফেসবুককে।

ওই ঘটনার পর থেকে সন্ত্রাসী কার্যক্রম চিহ্নিতের ওপর জোর দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে থেকেও অবশ্য সন্ত্রাসী কার্যক্রম চিহ্নিত করা নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক বলছে, গত দু’ই বছরে তারা ৯৯ শতাংশ সন্ত্রাসবাদ বা উগ্রপন্থী পোস্ট চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং সেগুলো সরিয়ে দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।