৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফেসবুককে একহাত নিলেন ব্রিটিশ আইনপ্রণেতারা

আবারো ব্যাপক সমালোচনার মুখে পড়লো ফেসবুক। এবার বিশ্বের সর্ববৃহৎ সোশাল মিডিয়াকে ধুয়ে দিলেন ব্রিটিশ আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, ফেসবুকে প্রকাশিত অসংখ্য চরমপন্থী পোস্টগুলো সরিয়ে ফেলতে ব্যর্থ হয়েছে সোশাল মিডিয়া কর্তৃপক্ষ।

সম্প্রতি শুধু ফেসবুক নয়, টুইটার বা ইউটিউবের মতো জায়ান্ট সাইটগুলো তাদের নীতিমালার কারণে সমালোচিত হচ্ছে। আপত্তিকর ও হিংসাত্মক উপাদানে ভরপুর থাকে সাইটগুলো। এগুলো সরিয়ে ফেলাই নিয়ম। কিন্তু দেখার পরও অনেক কিছুই থেকে যায়।

ব্রিটিশ আইনপ্রণেতাদের এক কমিটি তাদের রিপোর্টে জানায়, চরমপন্থী বিভিন্ন উপাদান অসংখ্য উদাহরণ রয়েছে ফেসবুকে। এগুলো বার বার ঘটে এবং কর্তৃপক্ষ কোনো নজর দেয় না। জিহাদি বক্তব্য বা নব্য নাৎসীদের বিভিন্ন গ্রুপ এতে সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সোশাল মিডিয়াগুলো।

ব্রিটিশ পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারওম্যান উইভেটে কুপার বলেন, সোমাল মিডিয়াগুলো অবৈধ, অনৈতিক ও মারাত্মক ক্ষতিকর উপাদান সামাল দিতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে তাদের বহুবার এসব ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী পদ্ধতি প্রয়োগের কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এসব ঘটনা ঘচেই চলেছে। বিষয়টি লজ্জাজনক।

পাশাপাশি সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ সরকারকে আরো কঠোর হতে পরামর্শ দিয়েছে কমিটি। যারা এসব ক্ষতিকর উপাদান সরাতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কমিটি।

বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কার্যকলাপ সোশাল মিডিয়ার মাধ্যমে বাস্তবায়নের কোনো উপায় না থাকারই কথা। কিন্তু চোখের সামনে এ সুযোগ পাচ্ছে তারা এবং কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইন্টারনেটকে সন্ত্রাসীদের প্রমোশনের অস্ত্র হিসাবে আর ব্যবহার করতে দেওয়ার বিষয়টি আর মেনে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, বলেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী আম্বার রুড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।