২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ফেসঅ্যাপের মাধ্যমে ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফেসঅ্যাপ। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত নাম। বৃদ্ধ হলে কেমন দেখাবে? – তা জানতে অনেকেই ব্যবহার করছেন এই অ্যাপটি। আর সেই ছবিগুলোই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কিন্তু এ সুযোগে কি ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে সুযোগ সন্ধানীদের হাতে? সেই প্রশ্নই উঠেছে নানা মহলে। শুধু তাই নয়, রুশ মালিকানাধীন এই অ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর বিষয়টি তদন্ত করতে এফবিআই-এর প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমার।

ট্রাম্প থেকে পুতিন, মেসি থেকে রোনাল্দো, কিংবা হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে কিয়ানু রিভস – ফেসঅ্যাপ জ্বরে আক্রান্ত সবাই। কেবল নিজেদের ছবি নয়, পছন্দের তারকাদের ছবিতে বৃদ্ধ বয়সের অবয়ব দিয়ে তা ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে মানুষ। আর এভাবেই ভাইরাল ফেসঅ্যাপ।
এবার সেই ফেসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার। রুশ মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহার করে মার্কিনদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমারের। বুধবার, এক টুইট বার্তায় তিনি বলেন, অ্যাপটি কেবল দেশের সাধারণ জনগণ নয়, ব্যবহার করছেন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীরাও। আর এভাবেই তাদের ব্যক্তিগত তথ্য শত্রু রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা – এফবিআই’র প্রতি আহ্বানও জানান শুমার।
এদিকে, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে যেহেতু বেশ কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, তাই কি ধরনের তথ্য দেয়া নিরাপদ তা ভেবে দেখা উচিৎ।
একজন বলেন, ‘ফেসঅ্যাপে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়ে আসছিল, কিন্তু তখন এটি ভাইরাল না হওয়ায় বিষয়টি কেউই তেমন গুরুত্ব দেননি। কিন্তু দেরিতে হলেও, বিষয়টি নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে যা ইতিবাচক। নিজের বৃদ্ধ বয়সের চেহারা কেমন হবে তা দেখতে মানুষ আগ্রহী হলেও, তার ব্যক্তিগত তথ্য ও ছবি কোথায় যাচ্ছে সেটিও ভেবে দেখা উচিত।’
বিবিসির দেয়া তথ্যমতে, রুশ মালিকানাধীন ফেসঅ্যাপের বর্তমান সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। এর আগে, ২০১৭ সালে অ্যাপটির আদিবাসীদের অবয়ব দেয়া একটি ফিল্টার নিয়ে সমালোচনার সৃষ্টি হলে, পরে ফিল্টারটি সরিয়ে নিতে বাধ্য হয় ফেসঅ্যাপ কর্তৃপক্ষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।