২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, উত্তপ্ত পরিস্থিতি

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি। ইরান কর্তৃক ১৫টি মার্কিন বহুজাতিক কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করার পদক্ষেপ নেওয়ার বার্তা ছড়িয়ে পড়তেই পাল্টা যুদ্ধের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ইরানকে মধ্যপ্রাচ্যের মাটিতে দীর্ঘমেয়াদি ও বৃহত্তম রাজনৈতিক প্রতিবন্ধকতা উল্লেখ করে মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করুক সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান। ইসরায়েলের প্রতি সমর্থন থাকায় ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ রবিবার এমনই কথা জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা৷

এদিকে মার্কিন সেনা প্রধান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের কথা আমেরিকার বিবেচনা করা উচিত। ওয়াশিংটন থেকে এই বার্তা ছড়িয়ে পড়তেই সাজো সাজো রব ইরানে৷ পারস্য উপসাগরে বিশেষ মহড়ার পথে হাঁটছে ইরানি নৌ সেনা৷ এতে আরও তেতে উঠেছে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক৷

মার্কিন সেনা প্রধান আরও বলেন, ভাড়াটে বাহিনী এবং সাইবার হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে ক্রমে অস্থিতিশীল করছে ইরান। এর জন্য সামরিক উপায়ে জবাব দেওয়া দরকার৷ ইরানের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷

দু’তরফের কূটনৈতিক যুদ্ধ চরমে উঠেছে৷ আমেরিকার ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের ভিসা আইনে কড়াকড়ি করেন৷ সেই রেশ ধরে ইরানি নাগরিকদের উপর অভিবাসন আইন আরও কড়া হয়৷ এর জেরে মার্কিন নাগরিকদের ভিসা প্রদান বাতিল করেছিল ইরান৷ পরে তা শিথিল করে তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।