১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ফেনসিডিলসহ ধানের শীষের এজেন্ট আটক

বগুড়ায় ফেনসিডিলসহ ধানের শীষের এজেন্টকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরও একজনকে আটক করা হয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শহরের সুত্রাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও ধানের শীষের এজেন্ট আলী আকবর গোলাপ (৪৭) এবং শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার শাহিনের ছেলে হাসান (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোটকেন্দ্রে গোলাপকে মাদকাসক্ত সন্দেহ হলে তার কাছে থাকা কালোব্যাগ চেক করা হয়। তাতে একটি খালি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এসময় গোলাপের সঙ্গে থাকা হাসানকেও আটক করা হয়। এরপর ভোটকেন্দ্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ওই ব্যাগে রাখা ফেনসিডিল দুজন ভাগ করে খেয়েছেন বলে স্বীকারোক্তি দেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আটকদের সদর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ জাগো নিউজ-২৪

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।