মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ফেডারেশন কাপে শেখ জামালের সহজ জয়

শেয়ার করুন

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ওয়ালটনক ফেডারেশন কাপ শুরু করেছে যোসেফ আফুসির শিষ্যরা।

ফরাশগঞ্জকে হারাতে ভোগান্তির মধ্যে পড়তে হয়নি শেখ জামালকে। প্রথম গোল তারা দেখেছে মাত্র ১০ মিনিটে। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন মুমোদু বাহ। এর পর প্রথমার্ধের বাকি ৩৫ মিনিটে আর কেউই গোলের দেখা পায়নি।

বিরতির পর ফিরে আবার গোল পায় জামাল। ৫৭ মিনিটে ডিবক্সে বল পান ফরোয়ার্ড নুরুল আফসার। প্রথম শট গোলবারে লেগে ফিরে এলে দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠান তিনি। খেলার ২০ মিনিট বাকি থাকতে স্কোরশিটে তৃতীয় গোল লিখতে পারত ধানমন্ডির ক্লাবটি। কিন্তু অফসাইডে সেটা বাতিল হয়।

অবশ্য তিন নম্বর গোল ঠিকই দেখা দিয়েছে শেখ জামালকে। ৮৯ মিনিটে ফরাশগঞ্জের বড় হার নিশ্চিত করেন আনিসুর আলম। সূত্র- বাফুফে

শেয়ার করুন