২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ফেইজবুক ব্যবহারকারী এখন ১৮০ কোটি

facebook_banned_bd_bangla_27480_1476193812
শেষ প্রান্তিকের আয় প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। ফেইসবুকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরে ফেইসবুকের আয় ২৪০ কোটি ডলার, যা ২০১৫ সালের এই প্রান্তিকের চেয়ে ১৬৬ শতাংশ বেশি। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই ফলাফলকে ‘আরেকটি ভাল প্রান্তিক’ বলে মন্তব্য করেন। ফেইসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “আমাদের সম্প্রদায়ে এখন ১৮০ কোটি মানুষ আছে। অ্যাপ ব্যবহারের মাইলফলকটি ১২০ কোটি ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, “মে মাসের পর থেকে ফেইসবুক লাইভ ফিচারটির ব্যবহার চারগুণ বেড়েছে। আমরা ইনস্টাগ্রাম স্টোরিজ উন্মোচন করেছি ৩ মাস আগে, যা এখন প্রতিদিন প্রায় ১০ কোটি মানুষ ব্যবহার করছে। আমরা অ্যাপের মাধ্যমে একটি নতুন ক্যামেরা তৈরি করছি এবং আমরা আরও ভিজুয়াল মেসেজিং টুল যোগ করছি কিছু মাসের মধ্যেই। বিবিসি জানিয়েছে, ফেইসবুকের জন্য এতকিছু সোজা ছিল না। শেষ কয়েক মাসে প্রতিষ্ঠানটি অন্যায়ভাবে কনটেন্ট সরিয়ে ফেলা আর ব্যবহারকারীর ভিডিও দেখার আসল সংখ্যার থেকে বেশি হিসাব দেখানো নিয়ে ক্ষমা চেয়েছে ও দোষ স্বীকার করেছে। প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা লেনদেনের পর শেয়ার মূল্য কমে যায় ৭ শতাংশ। ফেইসবুকের সিংহভাগ মুনাফা আসে বিজ্ঞাপন থেকে, যার ৮৪ শতাংশ মোবাইল অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।