৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ফুলেল শুভেচ্ছা ও জনতার ভালবাসায় সিক্ত হয়ে ফিরলেন এমপি বদি ও জুনিয়র বদি

teknaf-pic-a-24-11-2016
দূদকের দায়ের করা মামলায় ১৮দিন কারাভোগের পর জামিন পেয়ে নির্বাচনী এলাকায় ফিরে জনতা ও দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা,ভালবাসায় সিক্ত হলেন এমপি আব্দুর রহমান বদি এবং তনয় শাওন।
জানা যায়-২৪নভেম্বর সকাল হতে শুভাকাংখী,দলীয় নেতা-কর্মী,জনপ্রতিনিধিরা মোটর সাইকেল এবং মাইক্রো-নোহার বহর নিয়ে এমপি আব্দুর রহমান বদিকে বরণ করার জন্য কক্সবাজার বিমান বন্দরে গমন করেন। দুপুরে বিমান হতে অবতরণ করলে জেলা আওয়ামী লীগসহ নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখার পর তিনি বহর নিয়ে টেকনাফের উদ্দেশ্যে গমন করেন। খোলা গাড়ির বুকে দাড়িয়ে এমপি আব্দুর রহমান বদি ও তনয় আব্দুল্লাহ আরমান শাওন প্রধান সড়কে দাড়ানো হাজার হাজার জনসাধারণকে হাত নেড়ে অভিবাদন জানান। পথিমধ্যে শত শত তোরণে হাজার হাজার দলীয় নেতা-কর্মী,শুভাকাংখী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন। টেকনাফ পৌঁছতে তিনি মরিচ্যা বাজার, কোটবাজার,উখিয়া,হ্নীলা বাসষ্টেশন ও টেকনাফ পৌর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি বলেন জনতার ভালবাসায় ঋণী হওয়ার পাশাপাশি অনুপস্থিতিতে সমালোচনার জবাব দেন। এরপর তিনি জনতার উদ্দেশ্যে বলেন আমি আপনাদের ভালবাসায় বেঁচে আছি,এখনো রয়েছি এবং আগামীতেও আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের ভালবাসার ঋণ;শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শোধ করার চেষ্টায় রয়েছি। আপনারা আমার সাথী হিসেবে থাকলে আমি সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো ইনশল্লাহ। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।