১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ফুলছড়ি বনবিটে বনায়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি-মাহমুদুল করিম মাদু ও শাহজান শাহীন সা.সম্পাদক নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন ফুলছড়ি বনবিটের ২০১৮-২০১৯ সালে দ্বিতীয় আর্বতে সৃজিত
বনায়নের জন্য অংশীদারদের নিয়ে এক সভা শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রভাষক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা আওয়ামিলীগ সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু। সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় ফুলছড়ি নতুন অফিস বাজারস্থ দাদা ফরিদ সেন্টারে অনুষ্ঠিত সভায় সামাজিক বনায়নে বনায়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, বৃক্ষরোপণ ও পরিচর্যা, বনজ সম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, লভ্যাংশ বন্টন ও পুনঃবনায়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সদস্য ফরিদুল আজিম দাদা, মোহাম্মদ কুতুবউদ্দিন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জসিম উদ্দিন মেম্বার,ওমর আলী, ফরিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সামশুল আলম, আবদু রহিম, ত্বকি রব্বানী, সরওয়ার জাহান চৌধুরী, নুরুল আজিম, মৌলানা আবু বক্কর, ছৈয়দ করিম, মো. জয়নাল উদ্দিন, নুরুচ্ছফা নুরুল আলম , মো. আমিন, আবুল হোসেন, আবদু রশিদ প্রমূখ।

সভাশেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট বনায়ন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টারা হলেন, জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য
আলহাজ্ব জাফর আলম (বিএঅনার্স এমএ) ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ।

বনায়ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচিতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল করিম মাদু সভাপতি ও কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন সাধারণ সম্পাদক ।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে – মো.কুতুব উদ্দিন, ওমর আলী, জসিম উদ্দিন মেম্বার। ফরিদুল আলম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, সামশুল আলম কোষাধ্যক্ষ, সরওয়ার জাহান চৌধুরী ( সার্জিনা সরওয়ার) প্রচার ও দপ্তর সম্পাদক এবং নির্বাহী সদস্য যথাক্রমে- অধ্যাপক আবদুল হামিদ, মো. জয়নাল উদ্দিন ও নুরুল আজিম।
সরকারী বনভূমিতে বনায়নের জন্য স্থানীয় জনগোষ্ঠীর বিনিয়োগের সুযোগ সৃষ্টি করায় বনবিভাগকে সভায় ধন্যবাদ জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।