মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

খেলা নিয়ে শেখ জামাল ক্লাব কর্মকর্তাদের মাঝে চরম শঙ্কা ও সন্দেহ

ফুটবল লীগ আয়োজক কমিটির বিরুদ্ধে পাতানো খেলা উপহার দেয়ার অভিযোগ

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জেলা ফুটবল লীগের সর্বশেষ ফাতানো ম্যাচে রামু শতদল ক্লাবকে হারিয়ে ফাইনালে গেছে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। গত ১২ অক্টোবর কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্টিত খেলাটি উপস্থিত দর্শকদের মাঝে প্রহসন ও তামাশার খেলা হিসেবে পরিলক্ষিত হয়েছে।
অভিযোগ উঠেছে, জেলা ফুটবল লীগে অনুষ্ঠিতব্য খেলায় অংশ নেয়া চারটি টিমের মালিক একজন। উক্ত চারটি টিমের খেলায় অফিশিয়ালও ম্যানেজার একই। টুর্নামেন্ট শুরু থেকে এ ধরণের অনেক অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে।
এসব অনিয়ম গুলো নিয়ে টুর্নামেন্ট কমিটির কাছে বারবার অভিযোগ করা হলেও তারা এগুলো কোনরকম তোয়াক্কা না করে মনগড়া ফাইনালের তারিখ নির্ধারণ করেছে বলে অভিযোগ করেছেন চকরিয়া শেখ জামাল ক্লাবের কর্মকর্তারা। এই ধরনের প্রহসন মূলক খেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শেখ জামাল এর নামানুসারে ২০১০ সালে প্রতিষ্ঠিত চকরিয়া শেখ জামাল ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহি ফুটবল টিমের জন্য লজ্জাজনক।

ক্লাব কর্মকর্তারা বলেন, চকরিয়া শেখ জামাল ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু জেলা ফুটবল লীগ কমিটির প্রহসনের খেলা নিয়ে শেখ জামাল ক্লাবের কর্মকর্তাদের মাঝে চরম শঙ্কা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ধরণের অনৈতিক কাজের কারনে ভবিষ্যতে টুর্নামেন্ট খেলা থেকে জৌলুস হারিয়ে ফেলবে ফুটবল টিম গুলো। এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ চান শেখ জামাল চকরিয়া ক্লাব।

শেয়ার করুন