২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ফুটপাত দখলমুক্ত করতে কক্সবাজার পৌরসভার অভিযান

নিজস্ব প্রতিবেদক:

মেয়র মুজিবের নির্দেশে দখলমুক্ত হল কক্সবাজার শহরের ফুটপাত দখলমুক্ত হলো কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কের রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো।

২৭শে ডিসেম্বর রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নির্দেশে, পৌর সচিবের সহযোগিতায়, কনজার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন এর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের কোর্ট বিল্ডিং চত্বর,হাসপাতাল সড়ক, আই.বি.পি রোড, ফায়ার সার্ভিস অফিসের সামনে ও শহীদ স্মরণি পূবালী ব্যংকের সামনে অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকান গুলো উচ্ছেদ করা হয় । এতে মানুষের চলাচলে যে ভোগান্তি ছিল সেটা কমে আসবে বলে জানান স্থানীয় পথচারীরা।

এ ধরনের অভিযান কে স্বাগত জানালেন স্থানীয় সচেতন মহল। দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পৌরসভার কনজার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন।

অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সুপারভাইজার দিলীপ রুদ্র, আনোয়ার হসেন, রফিকুল ইসলাম, নুরুল আফছার, মফিজুর রহমান, ওসমান সরোয়ার ও সাজ্জাদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।