১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ফুটন্ত কিশোর ক্লাব কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার সদর উপজেলায় ফুটন্ত কিশোর ক্লাব সদর উপজেলার উদ্যোগে মাস ব্যাপি “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১” সফলভাবে পালন করা হয়েছে।

১৭ই জুন থেকে শুরু করে ১৭ই মে পর্যন্ত মাস ব্যাপি এই বৃক্ষরোপণ অভিযান চলবে। আজ প্রথম ধাপে ১০০টি গাছ কক্সবাজার সরকারি কলেজ ও ইলিয়াছ মিয়া চৌধরী উচ্চ বিদ্যালয়ে রোপন করার মাধ্যমে এই মাসব্যাপী বৃক্ষরোপনের যাত্রা শুরু হয়।

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ্য প্রফেসর কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্ত কিশোর ক্লাব কক্সবাজার সদর উপজেলার উপদেষ্টা রেজাউল করিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন আদনান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলার সভাপতি মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম ও পাঠশালা মনিটরিং বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল রহমান, দপ্তর সম্পাদক শাহীন আলম, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোস্তাফা কামাল, সদস্য আমিন, ইয়াছিন, সামির সহ প্রমুখ।

এ সময় ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন আদনান বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। এই বৃক্ষ আছে বলেই আমরা বাঁচি। আমাদের বাঁচতে হলে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রকৃতির সাক্ষী হয়ে থাকবে এবং সবুজায়নেও উদ্ভুদ্ধ করবে হাজারো প্রকৃতিপ্রেমী ও দেশপ্রেমিদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।