মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

ফুজি’র সাথে চুক্তি করলো কেরানীহাট মা-শিশু হসপিটাল

শেয়ার করুন

satkania pic_10_12_15বিশ্ববিখ্যাত ব্রান্ড ফুজি ফিল্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দক্ষিন চট্টগ্রামের প্রানকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটে উদ্ভোধনের অপেক্ষায় থাকা কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল। বিশ্ববিখ্যাত এ কোম্পানীটি মা-শিশু হসপিটালকে অত্যাধুনিক কম্পিউটার রেডিওগ্রাফী সিস্টেম (সি.আর) মেশিন সরবরাহ করবে। গত বুধবার এ সংক্রান্ত চুক্তি পত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। মা-শিশু জেনারেল হসপিটালের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও ফুজিফিল্মের পক্ষে চট্টগ্রাম ব্রান্স ম্যানেজার খন্দকার মো. এখলাছুর রহমান চুক্তিতে সাক্ষর করেন। এসময় মা- শিশু জেনারেল হসপিটালের পক্ষে নির্বাহী চেয়ারম্যান ওচমান আলী, ভাইস চেয়ারম্যান আলহাজ আজিজুল হক, ডাইরেক্টর আ ফ ম এহছানুল হক ও ওবায়দুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন