২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ফাইনালে নবারুন সংঘ বনাম চকরিয়া পৌর ভলিবল সমিতি

আজ সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ভলিবল লীগ-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি ফ্ল্যাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে গত আসরের চ্যাম্পিয়ন নবারুন সংঘ এবং অন্যদিকে অংশগ্রহণ করবে চকরিয়া পৌর ভলিবল সমিতি। উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ.কে. আহমদ হোসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভলিবল পরিষদের সভাপতি ড. অনুপম সাহা। জেলা ভলিবল লীগের ১ম সেমিফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নবারুন সংঘ, বৃহত্তর খুটাখালী ভলিবল ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর ২য় সেমিফাইনাল ম্যাচে চকরিয়া পৌর ভলিবল সমিতি, সুলতান আহমদ স্মৃতি সংসদকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এদিকে ২টি দলের দুটি উপভোগ্য ম্যাচ উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, ভলিবল সম্পাদক ও ডিএসএ সদস্য আমিনুল ইসলাম মুকুল, সদস্য রাশেদ হোছাইন নান্নু, জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, খালেদ মোঃ আজম বিপ্লব, রতন দাশ, হেলাল উদ্দিন কবির, আজমল হুদা, প্রমূখ। রেফারীর দায়িত্ব পালন করেন, পরেশ কান্তি দে, ফরিদুল আলম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক, নুরুল আলম, তপন কুমার শর্মা, গিয়াস উদ্দিন। আজকের  প্রতিদ্বন্দ্বিতাপূণ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ক্রীড়ামোদীদের সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ভলিবল সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।