১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ফাঁসিয়াখালীতে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের খৎনা ক্যাম্প উদ্বোধনে এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় শতাধিক শিশুকে বিনামূল্যে করানো হয়েছে খৎনা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে দিনব্যাপী এই খৎনা ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৭ জুন) সকালে। সকাল ৯টা থেকে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা পর্যায়ক্রমে শতাধিক শিশুকে এই খৎনা করানোর কার্যক্রম সম্পন্ন হয়। খৎনা শেষে ব্যবস্থাপত্রের সঙ্গে প্রয়োজনীয় অষুধপত্রাদি এবং পরিধেয় বস্ত্র হিসেবে একটি করে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।

ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডশনের উদ্যোগে আয়োজিত সকালে এই খৎনা ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান বিন রহিম উল্লাহ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার তৈয়ব সিকদার, এসএআরপিভির উপদেষ্টা মাহমুদুল হাসান, আলহাজ শামশুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাছির উদ্দিন, এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, ফাউন্ডেশন চেয়ারম্যানের বাবা রহিম উল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান বিন রহিম উল্লাহ বলেন, ‘এলাকার অসহায়, দরিদ্র গরীব পরিবারের শিশুদের নিয়ে প্রতিবছরই ফাউন্ডেশনের উদ্যোগে এই খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পর্যন্ত হাজারো শিশুকে বিনামূল্যে খৎনা করানো সহ যাবতীয় খরচাদি বহন করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।