২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ফরিদপুরকে কেন্দ্র করে আরেকটি নতুন বিভাগের আশ্বাস প্রধানমন্ত্রীর

দীর্ঘ নয় বছর পর ফরিদপুরে এসে ৩২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ২০১৯ সালের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুরবাসীর কাছে ওয়াদা চাই যাতে তারা আওয়ামী লীগকে ভোট দেয় এবং অন্যদেরও নৌকা মার্কায় ভোট দিতে বলেন।’ বুধবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় ফরিদপুর ও আশপাশের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ গঠনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতির জনক প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে ছিলেন। তার আমলে প্রত্যেকটি মহকুমাকে জেলায় উন্নিত করা হয় এবং পরবর্তীতে আমাদের সরকার বরিশাল, রংপুর ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামীতে আমরা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী নিয়ে নতুন বিভাগ করবো।’

এর আগে সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের কাজ লেখাপড়া করা। তারা যেন জঙ্গি, মাদক সেবন ও সন্ত্রাসের পথে না যায়। সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথে না যায় সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে হবে। সন্তান কার সঙ্গে মিশে বাবা-মাকে সেটা দেখতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দের ধর্ম। নিরহ মানুষকে হত্যা ও আত্মহনন ইসলাম সমর্থন করে না। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে গেছে তারা ইসলাম ধর্মকে কুলশিত করছে। তারা যাতে এই পথ ত্যাগ করে এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে বেলা ৩টা ১০মিনিটের দিকে প্রধানমন্ত্রী সরকারি রাজন্দ্রে কলেজের মাঠে সভাস্থলে এসে পৌঁছান।

সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সাংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরী, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী ফারুক খান, আব্দুর রহমান এমপি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।