২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে নাইক্ষ্যংছড়ী লেকে ছাত্র নিখোঁজ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: নাইক্ষ্যংছড়ি লেকে ডুবে দুলাল বড়ুয়া নামক একজন ছাত্র নিখোঁজ হয়ে গেছেে। নিখোঁজ দুলাল বড়ুয়া সহ ৩০ জন বন্ধুবান্ধব পয়লা বৈশাখ উদযাপন করতে নাইক্ষ্যংছড়ি বেড়াতে যায়। রোববার ১৪ এপ্রিল বেলা একটার দিকে তারা সকলে নাইক্ষংছড়ী লেকে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটা শেষে বন্ধুবান্ধব সবাই লেকের পাড়ে উঠে আসলেও দুলাল বড়ুয়া উঠে আসেনি। দুলাল বড়ুয়া লেকের গভীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি নাইক্ষ্যংছড়ী উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রশাসন রামু ফায়ার সার্ভিসকে খবর দেয়। রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কোন ডুবরী না থাকায় সেখানে গিয়ে তারা সাধারণ দর্শকের ন্যায় চেয়ে থাকানো ছাড়া কিছুই করতে পারেননি। কক্সবাজার, বান্দরবান ফায়ার সার্ভিসে কোন ডুবরী নাথাকায় জরুরীভিত্তিতে ডুবরী পাঠানোর বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ডুবুরী সহ অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে রওয়ানা করেছেন বলে নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে নিশ্চিত করেছেন। ডুবরীসহ চট্টগ্রাম ফায়ার সার্ভিসের টিম নাইক্ষ্যংছড়ী ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটা বাজবে বলে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে জানিয়েছেন। লেকে নিখোঁজ দুলাল বড়ুয়া (১৭) নাইক্ষ্যংছড়ী উপজেলার ঘুমদুম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বৌধি মিত্র বড়ুয়া প্রকাশ দীপু’র পুত্র। নিখোঁজ দুলাল বড়ুয়া উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বিকেল পৌনে ৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেকে নিখোঁজ দুলাল বড়ুয়ার কোন খোঁজ মিলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।