৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

প্রয়াত চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরীর জানাজায় এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির প্রয়াত আহবায়ক শাহজাহান চৌধুরীর নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজার নামাজ। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন এমপি জাফর আলম।

এ সময় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে গত বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী (৭২)। এদিন রাতে এমপি জাফর আলম ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে যান এমপি জাফর আলমের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রেজা চৌধুরী প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।