২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

প্রিয়াঙ্কা-কারিনা-ক্যাটরিনাকে হারালেন দীপিকা!

বলিউডের তারকা অভিনেত্রীদের পিছনে ফেললেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যে হালের আলোচিত উঠতি অভিনেত্রী আলিয়া ভাট যেমন আছেন, তেমনি তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর এবং সম্প্রতি হলিউডি বনে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়াও।

প্রশ্ন হচ্ছে কোন দৌড়ে এই সুন্দরী শ্রেষ্ঠাদের হারালেন দীপিকা পাড়ুকোন? উত্তরটি হচ্ছে ২০১৬-১৭ অর্থবছরে এই বলিউড নারীদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন তিনি। দীপিকা তার দেশের সরকারকে সোয়া ১০ কোটি রুপি (১.৮মিলিয়ন ডলার)। গত বছর তার পরিশোধ করা ট্যাক্সের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি রুপি।

এই তালিকায় দীপিকার পরে আছেন আলিয়া ভাট। তিনি ট্যাক্স পরিশোধ করেছেন ৪.৩৩ কোটি রুপি। আর ৩.৯ কোটি রুপি পরিশোধ করে কারিনা আছেন তৃতীয় স্থানে। তবে গত বছর তিনি দিয়েছিলেন ৭ কোটি রুপির মতো। তবে এবার অন্তঃসত্ত্বা হওয়া ও সন্তান জন্মদানের কারণে তার ধারাবাহিক কাজে বিরাম ঘটে।

তবে, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এমনকি কঙ্কনা রানাউতের নাম ট্যাক্স পেয়ার নারী তারকাদের টপ লিস্টে নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।