১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজার প্রেসক্লাবের শোকসভায় বক্তারা

প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন

প্রিয়তোষ পাল পিন্টু সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সাংবাদিক হিসেবে সংবাদ পরিবেশনে তাঁর কাজ সীমাবদ্ধ ছিল না। তিনি রাজনীতি, সংস্কৃতি, প্রগতি, ক্রীড়া ও সাহিত্য ছাড়াও নানা অঙ্গনে নিজের উপস্থিতি রেখে গেছেন।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় বক্তারা এমন কথা বলেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোকসভায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বলেছেন, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রিয়তোষ পাল পিন্টু কখনও চাননি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিতে। পিন্টু বলেছিলেন, দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়ে কি হবে?।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমেদ, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, এডভোকেট আয়াছুর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, পিটিআই এর ইন্সটেক্টর নাছির উদ্দীন প্রমুখ।

কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮  টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।