২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

প্রার্থী যেই হোক, নৌকার বিজয় সুনিশ্চিত করাই হবে প্রধান টার্গেট

উখিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সংগঠনের সভাপতি জননেতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর পরিচালনায় ১৬ মে বিকাল ৩ টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামীলীগ উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক টিমের ডিপুটি লিডার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শফিক মিয়া, সাংগঠনিক টিমের সদস্য ও জেলা নেতা কবি আদিল চৌধুরী, ইউনুচ বাঙ্গালী, রশিদ আহম্মদ, সোনা আলী, বদরুল হাসান মিল্কী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, আমিনুল হক আমিন, প্রবীন আওয়ামীলীগ নেতা নজির আহম্মদ চৌধুরী, যুগ্ন সম্পাদক মোজাফ্ফর আহম্মদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাবু, লিয়াকত আলী বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাষ্টার সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ইলিয়াছ কান্চন, দপ্তর সম্পাদক নুরুল হক খান, বন ও পরিবেশ সম্পাদক আলী হোসেন খান, সদস্য মোস্তাক আহম্মদ, জালিয়া পালং ইউনিয়ন সভাপতি এম এম সৈয়দ আলম, রত্নাপালং ইউনিয়ন সভাপতি আসহাব উদ্দিন, হলদিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদার, পালংখালী ইউনিয়ন সভাপতি এম এ মনজুর, রাজাপালং ইউনিয়ন সভাপতি নুরুল আলম নুরু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে। ভেদাভেদ ভূলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে তৃণমূলে দলকে সুসংগঠিত করার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রার্থী যেই হোক, নৌকার বিজয় সুনিশ্চিত করাই হবে প্রধান টার্গেট ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।