মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় স্বাস্থ্যবিভাগের সিএইচসিপিআর কর্মীদের দ্বিতীয় দিনের কর্মসূচী অব্যাহত

প্রান্তিক জনপদের হাজারো রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত!

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চাকুরী জাতীয়করণের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসুচী পালন করছে সিএইচসিপিরা। অবস্থান কর্মসুচী চলাকালে উপজেলার ৪৩ জন সিএইচসিপিআর ৪৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে এ অবস্থান কমূসূচী পালন করছে। আর এ কারণে উপজেলার প্রান্তিক জনপদের হাজার হাজার রোগী চিকিৎসা বঞ্চিত হচ্ছে।
গতকাল রবিবার সকাল ৯টা থেকে সিএইচসিপিআর চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসুচী পালিত হচ্ছে। এদিন বিকেল পর্যন্ত অবস্থান কর্মসুচী পালিত হবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন।
জানা গেছে, গত ২০১৩ সালে সিএইচসিপিআরদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করার জন্য আদালত একটি রায় দেন। রায়ের চার বছর পার হয়ে গেলেও আলোর মুখ দেখেনি চাকুরী জাতীয়করণের সেই দাবি। তাই চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামে সিএইচসিপিআররা।
চকরিয়া উপজেলা শাখার সিএইচসিপিআরের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন হিরু বলেন, চাকুরী রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার জন্য আদালত রায় দিলেও সরকার নানা অজুহাতে আমাদের সেই দাবি মেনে নেয়নি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের ন্যায্য দাবি মেনে নেবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিএইচসিপিআর চকরিয়া শাখার সভাপতি এমকে মোহাম্মদ মিরাজ, সহ-সভাপতি মো.হাসান, শামসুল আলম, জেসমিন জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নরোত্তম দাশ, প্রচার সম্পাদক মো.শহিদুল ইসলাম শাহেদসহ প্রমুখ।

শেয়ার করুন