২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে কক্সবাজার পৌর এলাকায় চলছে দরিদ্রবান্ধব নগর পরিকল্পনা ও উন্নয়ন কাজ

 নিজস্ব প্রতিনিধি:

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে কক্সবাজার পৌরসভা। প্রতিষ্ঠানটির সহযোগী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এবার দরিদ্রবান্ধব নগর পরিকল্পনা ও উন্নয়ন: প্রেক্ষাপট করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। সকালে পৌর ভবনের সম্মেলন কক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা রাছেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে পর্যটন নগরীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে পৌর এলাকার পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে শহরের ১২টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করেন তারা। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন চুয়েট এর আরবান ও রিজিওনাল প্লানিং ডিপার্টমেন্ট হেড অধ্যাপক ড. রাশেদুল হাসান৷
এসময় প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর রাজবিহারী দাশ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার (অপারেশন) সজল কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান, আঞ্চলিক সমন্বয়কারী ওয়াসিম আকরাম, মাঠ সমন্বয়কারী হাসান রেজাউল করিম ও ইউএনডিপির টাউন ম্যানেজার মাসুদ চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদার, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর জাহেদা আক্তার ও কাউন্সিলর ইয়াছমিন আক্তারসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।