১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অাজ শুরু

PSC-Student20150812170018
আজ ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা ২৭ নভেম্বর শেষ হবে। এ বছর ৩২ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এ পরীক্ষা প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বমোট ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে দেশে ৭ হাজার ১৮৩টি এবং দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।
বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
এটি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ (রোববার) রাজধানীর লালবাগের অগ্রনী স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
এ সময় মন্ত্রী’র সাথে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. আসিফ-উজ-জামান, অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯৫১৫৯৭৭ এবং অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর : ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯, ০১৭১২৪১৩১০০। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।