১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

প্রাগৈতিহাসিক সরীসৃপের পেটে মিললো স্কুইড

কক্সবাজার সময় ডেস্কঃ প্রায় ২৫ কোটি বছর আগের এক সামুদ্রিক সরীসৃপের পেটে স্কুইড খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এ আবিষ্কার থেকে স্কুইডের বিবর্তন সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব।

জানা যায়, ওই সরীসৃপটির নাম ইচথায়োসোর। পাথরের মধ্যে পাওয়া দুই ফুট দৈর্ঘ্যের জীবাশ্মটি এ প্রজাতির এক নবজাতকের। প্রাপ্তবয়স্ক ইচথায়োসোরের দৈর্ঘ্য ১৫ ফুট পর্যন্ত হয়। ধারণা করা হয়, স্কুইডটি খাওয়ার সময়ই সরীসৃপটি মারা যায়। ফলে এর খাদ্য হজম হওয়ার সুযোগ পায়নি।

ইউনিভার্সিটি অব বার্মিংহামের জীবাশ্মবিদ ডিন লোম্যাক্স জানান, ওই সামুদ্রিক সরীসৃপটি জুরাসিক যুগের। সরীসৃপটির জীবাশ্ম পরীক্ষা করার সময় এর পেটে হুক আকৃতির কিছু অঙ্গপ্রত্যঙ্গ চিহ্নিত করি।

লোম্যাক্স ও তার সহকর্মী নাইজেল লার্কিনের গবেষণালব্ধ তথ্য গত সপ্তাহে ‘হিস্টোরিকাল বায়োলজি’ শীর্ষক জার্নালে প্রকাশ করা হয়।

লোম্যাক্স বলেন, আমি প্রাণীটির গ্রহণ করা খাদ্য সম্পর্কে জেনে বিস্মিত হই। কারণ এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ইচথায়োসোরের যেসব জীবাশ্ম পাওয়া গেছে, সেগুলোর পেটে মাছের আঁশ ছিল।

স্কুইড এ সময়ের একটি সহজপ্রাপ্য সামুদ্রিক প্রাণী। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ছয় কোটি বছর আগে মালাস্কা পর্বের প্রাণী থেকে এদের বিবর্তন শুরু হয়। কিন্তু প্রাথমিক যুগের কোনো স্কুইডের সন্ধান না পাওয়ায় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এবার ২৫ কোটি বছর আগের জীবাশ্মতে স্কুইডের সন্ধান পাওয়ায় স্কুইডের বিবর্তন সম্পর্কে নতুন ধারণার জন্ম দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।