৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা/২০১৬-১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের ম্যাচে এয়ারফোট পাবলিক হাই স্কুলকে ০৭ রানে হারায় খরুরিলয়া উচ্চ বিদ্যালয়। টস জিতে ব্যাটিং এর সিদান্ত নেন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক নাবিল। নির্ধাারিত ৫০ ওভারে ব্যাটিং করতে নেমে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সবগুলো উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অয়ন-৩৩ ও বাবু -১৪ জিহাদ-১২ রান করে। এয়ারফোট পাবলিক হাই স্কুলের হয়ে আব্দুল করিম ৩ টি, বাবু ও মিজান-২ টি আব্দু রহমান, রাশেদ, এবং রনি, প্রত্যেকে ১টি করে উইকেট নেয়। এয়ারফোট পাবলিক হাই স্কুল ১২৭ রানের টার্গেটের বিপরীতে ব্যাট করতে সবগুলো উইকেট হারিয়ে ১১৯ রান করলে ০৭ রানে জয় পায় খরুলিয়া উচ্চ বিদ্যালয়। এয়ারফোট পাবলিক হাই স্কুলের এর হয়ে সর্বোচ্চ আব্দুল করিম – ৪৪ ও বাবু- ১৩ রান এবং আবছার ১১ রান করে। খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে মোরশেদ- ৩টি, নাবিল ও জিহাদ ২টি,মামুন,বোরহার প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করে। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার কায়ছার ফারুখ (র্টাজ্জেন),সামিম সরওয়ার এবং স্কোরার – আবুল হোসেন। আজ মুখোমুখি হবে ইলিয়াছ মিয়া চৌধুরী উচচ বিদ্যালয় বনাম সাহ্যিতিকা উচ্চ বিদ্যালয়। উক্ত খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী ও স্কুল ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।