১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২ | ২৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

প্রাইভেটকারের সাউন্ডবক্সে ২৯ হাজার ইয়াবা, দু’যুবক আটক

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ের তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় দু’যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ।

আটকরা হলেন,মানিকগঞ্জের দৌলতপুর চকমীরপুর এলাকার আক্কাছ আলীর ছেলে আখলাকুল ইসলাম(২৩) ও মানিকগঞ্জের দৌলতপুর চকরীচরণ এলাকার হারুন রশীদের ছেলে মোঃ নুরনবী (২৫)।

রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ বলেন, একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টা হতে রামুক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগান নামক স্থানে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর ঢাকা-মেট্রো-গ-২৮-৬৪৭২ নাম্বারের প্রাইভেটকারটি ঘটনাস্থলে এলে থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে সাউন্ড বক্সের ভিতর হতে ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। গুনে দেখে সেখানে ২৯ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কারে থাকা
আখলাকুল ও নুরনবীকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ আরো জানান, ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।