৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

‘প্রশ্ন ফাঁসের কোনও আশঙ্কা নেই’

Nurul Islam Nahid
চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেট (জেডিসি) পরীক্ষা। চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

পরীক্ষা শুরুর আগে মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনসহ কর্মকর্তাদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী জানান, পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভয় কেটে গেছে। সাধারণ পরীক্ষার মতো হয়ে গেছে। তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সচিবকে নিয়ে আমি কেন্দ্র পরিদর্শন করলাম। পরীক্ষার ক্ষেত্রে আয়োজন কেমন হয়েছে, কোনও সমস্যা আছে কিনা তা জানতে। দেখলাম কোনও সমস্যা নেই। আনন্দের সঙ্গেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাইকে জানিয়ে দেন।’

নারীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে বাংলাদেশ সবচেয়ে সেরা।’

প্রশ্নপত্রপত্র ফাঁসের কোনও আশঙ্কা আছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন আশঙ্কা একবারে নেই বললেই চলে। আপনারা দেখেছেন তিন চার লাখ টাকা দিয়ে ভুয়া প্রশ্নপত্র কেনা হয়েছে, যা গণমাধ্যমে ছাপাও হয়েছে।’

প্রসঙ্গত, এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।