১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কাল বাদে জোহর জানাযা

প্রয়াত ডা. আবু বকর ছিদ্দিকের সহধর্মিণীর ইন্তেকাল

বার্তা পরিবেশক:

কক্সবাজারের প্রবীণ চিকিৎসক, পানবাজার সড়কস্থ এআর সেন্টারের মালিক প্রয়াত ডা. আবু বকর ছিদ্দিক এর সহধর্মিণী রোকেয়া বেগম (৭৬) সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি কক্সবাজারের চকরিয়ার দরবেশকাটা জমিদার বাড়ির প্রয়াত ডাঃ রহমত উল্লাহর চৌধুরীর বড় কন্যা। তাঁর চার ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর বড় ছেলে ডা. পারভেজ ফজলুল করিম (শিশু বিশেষজ্ঞ), দ্বিতীয় ছেলে ডা. শোয়াইবুল করিম এমবিবিএস, এমএস (সার্জারী), সহকারী অধ্যাপক জেনারেল হাসপাতাল, মেজ ছেলে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক শিবলুল করিম। ছোট ছেলে আমেরিকা প্রবাসী এহসানুল করিম পাপলু। মেয়ে পারভিন সরওয়ার ছিদ্দিকা, পাপিয়া সেলিনা ছিদ্দিকা।

মেজ ছেলে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক শিবলুল করিম জানান, আগামীকাল মঙ্গলবার বাদে জোহর জানাযা শেষে চকরিয়াস্থ পূর্ব কোনাখালী সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।