৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রবাসীরা বাংলাদেশের গোল্ডেন বয়

প্রবাসীদেরকে বাংলাদেশের ‘গোল্ডেন বয়’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, এই গোল্ডেন বয়’দের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়।
রাজধানী কুয়ালালামপুরের ভারডান্ট হিল হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে’ জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে চালু হওয়া প্রবাসী ব্যাংক বিদেশগমনেচ্ছুদের বিনা জামানতে লোন দিচ্ছে। যাতে বিদেশ গমন সহজ হয়।
এছাড়া প্রবাসীদের সন্তানরা যাতে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে স্বল্প খরচে বাড়ি নির্মাণের জন্য প্লটের ব্যবস্থা করা হচ্ছে।
‘বিমানবন্দরে প্রবাসীরা অযথা হয়রানির স্বীকার হচ্ছেন বিষয়ে অবগত করা হলে মন্ত্রী বলেন, আপনাদের সাহায্যে এখন থেকে বিমানবন্দরে ইউনিফরম পরিহিত টিম থাকবে। আপনাদের যেকোন সমস্যার কথা তাদেরকে বলবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তা না পারেন তাহলে আপনার অভিযোগগুলো লিখে একটি খামে ভরে আমার অফিসে পাঠিয়ে দিবেন আমি ব্যবস্থা নেব।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সায়েদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার। আরও বক্তব্য রাখেন শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, ছাত্রলীগ নেতা মো. রাসেল সিকদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সহসভাপতি আব্দুল করিম, কাইয়ুম সরকার, দাতু আবুল কালাম, দাতু আক্তার হোসেন, মো. মনির মিয়া, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, হাজী মতিউর রহমান, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রীকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত ৩০ জুন থেকে পারিবারিক সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।