মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

প্রবাসীর ভোট দিতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রবাসী আবুল কালাম আজাদের জাল ভোট দিতে আসা এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মো. সাগর নামের ওই যুবককে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে ভোটার স্লিপ নিয়ে দাঁড়ানো এক যুবকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার হাতে থাকা ভোটার স্লিপ নিরীক্ষা করে নিশ্চিত হই জাল ভোট দিতেই ওই যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মো. সাগর নামের ওই যুবক স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল কালাম আজাদের  ভোট দিতে এসেছিলেন তিনি। জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে তাকে আটক করে বাঁশাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন