১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

প্রবারণা পূর্ণিমা শুরু, এবার আকাশে উড়বে না ফানুস, ভাসবে না কল্পজাহাজ

এম.এ আজিজ রাসেলঃ জৌলুসহীনভাবে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বৌদ্ধ বিহার গুলোকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। তবে অন্যবারের মতো নেই উৎসবের আমেজ। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে এবারও জাকঝমকভাবে উদযাপন হচ্ছে না এই উৎসব। ধর্মীয় কার্যাদি ছাড়া সম্পাদন করতেই বিহার গুলোতে ভীড় করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে আকাশে উড়বে না ফানুস। ভাসবে না কল্পজাহাজও। এমনটাই জানালেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং। তিনি জানান, আমাদের যেকোন সুখ-দুঃখে বা উৎসবে মুসলমানদের পাশে পাওয়া যায়। রামুর ঘটনায় মুসলমানসহ সবাই বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সহযোগিতার হাত প্রসারিত করেছিল। কিন্তু মিয়ানমার সরকার মুসলমানদের অমানবিক নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালাচ্ছে। এর প্রতিবাদ ও রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানাতে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়ানোর সিদ্ধান্ত নেয়। একই ভাবে কল্প জাহাজও ভাসানো হবে না। প্রবারণা পূর্ণিমার বিশাল অর্থ রোহিঙ্গাদের ত্রাণ দেয়া হবে।
বুধবার শহরের কেন্দ্রীয় মাহাসাংদোগ্রী বৌদ্ধ মন্দিরে গিয়ে দেখা যায়, সকাল থেকে বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, পিন্ডদান, শীলগ্রহণ, সমবেত প্রার্থনা করতে দেখা যায় বৌদ্ধ ধর্মাবলম্বী ছোট বড় সকলকে। ‘প্রবারণা’ অর্থাৎ পরিশুদ্ধতা। এমন প্রত্যাশাই পালন হচ্ছে দুই দিন ব্যাপী প্রবারণা পূর্ণিমা। মাহাসাংদোগ্রী বিহারে এবার প্যান্ডেল সাজিয়েছে রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), বৌদ্ধ ছাত্র মৈত্রী (কক্সবাজার সরকারি কলেজ), বৌদ্ধ ছাত্র মৈত্রী (কক্সবাজার সিটি কলেজ), রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট কাউন্সিল (বিআরসিসি), বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশন (বিআরসিএ), রাজধানী ফ্রেন্ডস সার্কেল, কক্স ফ্রি স্টাইল রিলেশন, হ্যাংগিং গার্ডেন, ইয়ং জেনারেশনসহ আরো একাধিক সংগঠন। এছাড়া শহরের পিটাকেট বৌদ্ধ বিহার, অমেধা বৌদ্ধ বিহার, বাজারঘাটা বৌদ্ধ বিহার, পূর্ব বাজারঘাটা বৌদ্ধ বিহার, মোহাজেরপাড়া বৌদ্ধ বিহার গুলো পুর্ণ্যার্থীদের আনাগোনায় সরব হয়ে ছিল সকাল থেকে সন্ধ্যা অবদি।
রাখাইন শিক্ষার্থী বাওয়ান, মং হ্লা ওয়ান, লন লন, ক্যাওয়ান, উ থেন, থোয়াই নিন, উসেনমি, বাবুশে, মং সিয়ে আই, জহিন, জ জ, জনি, থেন থেন নাই, মং থেন নাই, মংবাশেন, চ হ্লাইন, আক্য, আবুরী, ওয়ানশে, নাই নাই, কিংজ, ববি, জওয়ান ও ময়টিং জানান, এটা আমাদের খুবই পবিত্র উৎসব। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে তিনমাস বর্ষাবাসের। ধর্মীয় রীতি অনুযায়ী এরপর শুরু হবে কঠিন চীবর দানোৎসব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।