১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায় বিএনপি

নির্বাচনকালীন সরকার বিষয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি আলোচনায় বসতে চায় বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি প্রস্তাব দেবে বিএনপি। এটি নিয়ে সরকার আলোচনার উদ্যোগ না নিলে দায় তাদেরই নিতে হবে।’সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চেয়ে বেশি জরুরি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে কারও পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘সরকারকে আলোচনায় আসতে হবে, না হলে সব দায়ভার তাদের বহন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার দরকার। বিএনপি সহায়ক সরকারের প্রস্তাব দেবে। একইসঙ্গে সরকারকে আলোচনার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবে। কারণ রাষ্ট্রপতিকে বলার কাজ শেষ হয়ে গেছে। এখন বিএনপি প্রধানমন্ত্রীকেই সহায়ক সরকারের প্রস্তাব দেবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।