৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সংবর্ধনা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে কক্সবাজারের বৌদ্ধদের পক্ষ থেকে ‘নাগরিক সংবর্ধনা’ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে কক্সবাজার শহরের আর.কে.কে কার্যালয়ে ক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়ুয়া অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আর.কে.কে কক্সবাজার ব্রাঞ্চের শিক্ষা বিষয়ক সম্পাদক অশোক বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ সভাপতি রাহুল বড়ুয়া, আর.কে.কে রামু ব্রাঞ্চের পরিচালক দুলাল বড়ুয়া, রামু উপজেলা বুড্ডিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া রিকু, উখিয়া উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক রনজিত বড়ুয়া, শিক্ষক সুমথ বড়ুয়া, চকরিয়া উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সিনিয়র সহ সভাপতি আপেলো বড়ুয়া, মহেশখালীর বৌদ্ধ নেতা সুধির বড়ুয়া, হাজারীকুল বোধিরত্ন বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরবিন্দু বড়ুয়া ও জেলা ছাত্রলীগ নেতা জয় বড়ুয়া প্রমূখ।

এতে বৌদ্ধ নেতা প্রবাল বড়ুয়া, রুবেল বড়ুয়া, লিমন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, বিপন বড়ুয়াসহ কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলার বিভিন্ন বৌদ্ধ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক অর্পন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।