২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রধানমন্ত্রীর পাঁচ দফাই রোহিঙ্গা সংকটের সমাধান: কৃষিমন্ত্রী

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবই রোহিঙ্গা সংকটের সমাধান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষ তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং এই সমস্যা সমাধানের একমাত্র উপায়। এসময় বিশ্বের সকল দেশকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবে সম্মত হওয়ারও আহ্বান জানান কৃষিমন্ত্রী।
চীন ও রাশিয়ার সমালোচনা করো তিনি বলেন, বিশ্বের নানান দেশ রোহিঙ্গা নির্যাতনের সমালোচনা করছে। মানবিকতা থাকলে সকল দেশকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিতে হবে।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক ও সাধারণ সম্পাদক হামিদা তাহের এবং লুৎফর নাহার বাপ্পি, খালেদা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।