২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলঃ ইউএনও মো: মাহাবুব আলম

রায়হান সিকদার,(লোহাগাড়া): “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ১১জানুয়ারী সকালে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), উপজেলা কৃষি অফিসার মো: শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া উপজেলা ডিজিএম মো: বেলায়েত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো: ইউনুচ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো: শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, বড়হাতিয়ার কৃতি সন্তান তরুণ সমাজ সেবক মিজান হোসেন মিরান, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। সভাপতির বক্তব্য ইউএনও মো: মাহাবুব আলম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন খাতে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলেও তিনি জনান। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, সকল ইউপির সেক্রেটারীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।