১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল চকরিয়া-পেকুয়ায় ৬৫ নারী-পুরুষ পেলেন চিকিৎসা সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ৩৩ ল ৪০ হাজার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার পাঘাতগ্রস্ত ও বিভিন্ন দূরারোগে আক্রান্ত আরও ৬৫ জন নারী-পুরুষ। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর সুপারিশ ও আন্তরিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তাস্তর করা হয় শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে।
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার জনতা টাওয়ারস্থ পৌরসভা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এসব চেক প্রাপ্তিস্বীকারমূলে হস্তান্তর করেন এমপি জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, সহ-সভাপতি ছৈয়দ আলম, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা রণি চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর রেজাউল করিম, কৃষকলীগ নেতা আমির হোসেন আমু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি বশির আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলুসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান, জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর একান্ত প্রচেষ্টায় চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় সাত শতাধিক বিপন্ন রোগী, পাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে ৬ কোটি টাকার বেশি অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরও ৬৫ জন বিপন্ন রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।