২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

প্রধানমন্ত্রীর গাড়িবহর পেরোতেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

 প্রধানমন্ত্রীর গাড়িবহর পেরোতেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
 রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পিছনেই মুহুর্মুহু
ককটেল বিস্ফোরিত হয়।

শনিবার বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কারওয়ান বাজার অতিক্রম করার পরপরই এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সড়ক জুড়েই ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা । ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য সতর্ক অবস্থানে ছিলেন। এর মধ্যেই পাতাল সড়কের প্রবেশমুখের সড়কে পরপর অন্তত চারটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় প্রধানমন্ত্রীর গাড়ি বহর শাহবাগের দিকে চলে যায়।
ককটেলের স্পিন্টার ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আহত হয়েছেন। তাকে পুলিশ বহনকারী একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।