২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রফেসর ড. নদভী এমপি

রায়হান সিকদারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম ১৫(সাতকানিয়া-লোহাগাড়া) থেকে দ্বিতীয়বারের মত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
শুক্রবার (০৪ জানুয়ারি ) সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় সাংসদ ড.নদভীর সুযোগ্য সহধর্মিণী নারী জাগরনের অগ্রদূত বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও পরিবারের সদস্যবৃন্দরা, চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামীলীগের নেতাককর্মীরা উপস্থিত ছিলেন।
প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যার কাছে দোয়া চেয়েছি। তিনি খুবই খুশি হয়েছেন। গত ১০ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন ঘটেছে নির্বাচনে।
রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।