৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অদিতা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অদিতা বড়ুয়া। গত ২১ মার্চ সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বর্ণপদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অদিতা বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
তিনি ২০১৩-১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং সর্বোচ্চ নম্বর পান। অদিতা বড়ুয়া রাউজানের হোয়ারা পাড়া (ধুমার পাড়া) ইঞ্জিনিয়ার অধীর বড়ুয়া ও আল্পনা বুড়য়ার কন্যা।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ থেকে প্রধানমন্ত্রীর এ স্বর্ণপদক প্রবর্তন করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর ধারীদের স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।