১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

প্রথম নারী সভাপতি হলেন কাজল, সম্পাদক সাজু

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কক্সবাজার জেলায় প্রথম বারের মত ইউনিয়ন আওয়ামীলীগের নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা শাহ জাহান সাজু।
গতকাল শনিবার  সকাল ১০ টার দিকে মরিচ্যার জিএম কমিউনিটি সেন্টারে শুরু হয় সম্মেলন। সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সভাপতি পদে আশরাফ জাহান চৌধুরী কাজল আনারস প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে শাহ জাহান সাজু ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী।
এ ছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও জেলা আওয়ামীলীগনেতা ইউনুছ বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
সম্মেলেনের সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি ও সাবেক মেম্বার মো. ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।