মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫৬/৯

শেয়ার করুন

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৯ উইকেটে ২৫৬ রান করেছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম দিনশেষে তারা এ সংগ্রহ দাঁড় করায়। ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক। তার ব্যাটেই আগামীকাল অস্ট্রেলিয়া আরো কিছু রান যোগ করার প্রত্যাশা করছে টিম অস্ট্রেলিয়া।

স্টার্ক ৫৭ রান করে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে শেষ ভরসা ৩১ বলে ১রান করা জোশ হ্যাজলিউড।

এর আগে শুরুটা অনেক ভালো দিনের প্রথম সেশন ভালোভাবে পার করলেও দ্বিতীয় সেশনে আর পেরে ওঠেনি সফরকারীরা।

ওপেন জুটিতে ৮২রান করার পর মনে হচ্ছিল রানের পাহাড় দাঁড় করাতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া। কিন্তু পরের ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস না করতে পারায় সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় সফরকারীদের। স্বাগতিক ভারতের বোলিং আক্রমণে মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। তার ইনিংসটি ১৫৬ বলে ১০টি চার ও একটি চারে সাজানো। এছাড়া ৫৭রানে অপরাজিত থাকা স্টার্কের রান দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার পুনেতে ভারতীয় বোলাররা প্রথম সাফল্য পায় ৮২ রানে, পেসার উমেশ যাদবের হাত ধরে। তার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ডেভিড ওয়ার্নার ৩৮ রান করেন।

একই রানে ম্যাট রেনসো ৩৬ রান করে আহত হয়ে অবসরে যান। এরপর শন মার্শকে নিয়ে হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

৩৭ রানের এই জুটি ভাঙেন স্পিনার জয়ন্ত যাদব। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তালুবন্দি হওয়ার আগে মার্শ করেন ১৬ রান।

এরপর থেকেই শুরু ভারতীয় স্পিনের মূল অস্ত্র রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ভেলকী।

দ্বিতীয় ও শেষ সেশনে তুলে নেন একের পর এক উইকেট।

৮০ ওভার খেলা পর্যন্ত অশ্বিন নেন ২ উইকেট। আর জাদেজা নেন ২ উইকেট।

শেয়ার করুন