১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সৈকতে বসবে লাখো মানুষের সম্প্রীতির মিলনমেলা

প্রতিমা বিসর্জন ৩০ সেপ্টেম্বর, প্রধান অতিথি ওবায়দুল কাদের

এম.এ আজিজ রাসেল: শুক্রবার বাঁধভাঙ্গা আনন্দ আর ধর্মীয় নানা অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহা নবমী। ৩০ সেপ্টেম্বর শনিবার শুভ বিজয়া দশমী। বিকাল ৩টায় সৈকতের লাবনী পয়েন্টে দেয়া হবে প্রতিমা বির্সজন। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বালিয়াড়িতে বসবে লাখো মানুষের সম্প্রীতির মিলনমেলা। এতে সামিল হবে দেশী-বিদেশী হাজারো পর্যটক। পাশাপাশি সম্প্রতির সেতুবন্ধন রচনায় হিন্দু সম্প্রদায় ছাড়াও প্রতিমা বিসর্জন অবলোকনে মিলিত হবেন অন্য সম্প্রদায়ের মানুষও। অশ্রুসজল চোখে আরও একটি বছরের জন্য দেবীকে বিদায় জানানো হবে। আগামী বছর দেবীর পুনরাগমনের আশায় বুক বাঁধবেন সকলে। এ মিলনোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা সঞ্চালনায় অনুষ্ঠিতব্য বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোঃ ইলিয়াছ এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যানরাসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে প্রতিমা বির্সজন উপলক্ষে শহর ও সৈকত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী ও সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া। তারা জানান, পুলিশের পাশাপাশি নিরাপত্তার কাজে মাঠে তৎপর থাকবে র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সদস্যরা। কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও সদর সভাপতি দীপক দাশ বলেন, দশমীই মূলত দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। তবে দেবী দুর্গার বিদায় অর্থাৎ স্বামী গৃহে গমনের পাঁচ দিন পরেই লক্ষ্মীপূজার মধ্য দিয়ে আবার পিতৃগৃহে ফিরে আসবেন তিনি। মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।