৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রতি ঘণ্টায় এত টাকা উপার্জন রোনালদোর!

এটা অনেকেই জানেন যে, পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দাম আকাশছোঁয়া। কিন্তু সম্প্রতি যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে মাথা ঘুরে যাবে! মএকটি সৌদি টেলিকম কম্পানিকে সাড়ে ৪ ঘণ্টা সময় দিয়েছিলেন রোনালদো। বিনিময়ে ওই সৌদি কম্পানিকে কত টাকা গুনতে হয়েছিল জানেন? ৪ বছর আগে সেই সৌদি কম্পানি ৯ লক্ষ পাউন্ডের সামান্য কিছু বেশি দিতে হয়েছিল সিআর সেভেনকে!

‘ফুটবল লিকস: দ্য ডার্টি বিজনেস অব ফুটবল’ থেকে এই তথ্য প্রকাশ করেছে স্পোর্টস মেইল। ২০১৩ সালে সৌদি টেলিকম কম্পানির সঙ্গে রোনালদোর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী রোনালদো একটা ফটোশ্যুট করেছেন এবং ৫টা জার্সিতে সাক্ষর করেছেন। এই কাজের জন্য মোট সাড়ে ৪ ঘণ্টা সময় দিয়েছিলেন রিয়াল তারকা। এক বেলার এই কাজের জন্য পর্তুগিজ তারকা নিয়েছিলেন ৯ লাখ ২০ হাজার পাউন্ড। প্রতি ঘণ্টায় কত দাঁড়াল হিসাব?

এই সাড়ে ৪ ঘণ্টার বাইরেও আরও দুটি কাজ করতে হয়েছিল রোনালদোকে। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কম্পানির নামটা দুই বার ব্যবহার করতে হয়েছিল আর তার ছবি বিজ্ঞাপনে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন সৌদি কম্পানিকে। সেই সঙ্গে তার ছবি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাইরে ব্যবহার করা যাবে না, এমন শর্তও চাপিয়েছিলেন রোনালদো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।