৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রতারণার দায়ে রবিকে ফের জরিমানা

গ্রাহকের সঙ্গে  প্রতারণার দায়ে আবারও জরিমানা গুনতে হচ্ছে দেশের অন্যতম বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবিকে।

বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে কোম্পানিটিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইন্টারনেট প্যাকেজ কম দিয়ে গ্রাহকের সঙ্গে  প্রতারণা করায় রবিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৩ হাজার টাকা অভিযোগকারীকে দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবির গ্রাহক সিলেটের জিন্দাবাজার এলাকার বাসিন্দা মো. জাকারিয়া খানকে গত ১১ এপ্রিল ইন্টারনেট অফারের একটি মেসেজ দেয়া হয়। সেখানে লেখা ছিল- ২৭ টাকা রিচার্জে ৪০০ মেগাবাইট (এমবি) ইন্টারনেট দেয়া হবে, যার মেয়াদ হবে ৭ দিন।

এই গ্রাহক সেবাটি পাওয়ার জন্য ওইদিনই (১১ এপ্রিল) তার রবি নম্বরে ২৭ টাকা রিচার্জ করেন। কিন্তু তিনি পান ৩০০ এমবি ইন্টারনেট। পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিদফতরে অভিযোগ করেন জাকারিয়া খান।

অধিদফতর অভিযোগ আমলে নিয়ে গত ২৬ এপ্রিল বিষয়টি নিষ্পত্তির জন্য শুনানির দিন ধার্য করে। ওইদিন অভিযোগকারী উপস্থিত না থাকলেও রবির পক্ষ থেকে কাস্টমার এক্সপেরিয়েন্স মার্কেট অপারেশন ম্যানেজার আরশাদ মাহমুদ উপস্থিত হন।

পরে সময় চেয়ে আবেদন করেন তিনি। তার আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৪ মে নির্ধারণ  করে অধিদফতর।

এদিন শুনানি শেষে কোম্পানিটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এর আগে প্রথম শুনানির দিন সময় চেয়ে আবেদন করার পর অভিযোগকারী গ্রাহক জাকারিয়াকে কম দেয়া ১০০ এমবি ইন্টারনেট ফেরত দেয় রবি।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী রবিকে জরিমানা করা হয়েছে।

এর আগে গ্রাহকের সঙ্গে প্রতারণার দায়ে সম্প্রতি রবি’কে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যদিও জরিমানার ওই অর্থ জমা দেয়ার বিষয়ে তালবাহনা করছে কোম্পানিটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।