১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২০ মে দৈনিক দৈনন্দিন পত্রিকায় “ হোয়াইক্যংয়ে স্বামীর নেতৃত্বে হামলায় গৃহবধু গুরুতর আহত” প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সামিরা আমার বিবাহিত স্ত্রী। সে রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা ব্রাকে চাকরী করে। তার দুই ভাই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তারা বিভিন্ন মহিলাদের দ্বারা দেশের নানা প্রান্তে ইয়াবা পাচার করে থাকে। বর্তমান সময়ে ইয়াবার বিরুদ্ধে কড়াকড়ি হলে তারা তাদের নিজেদের মানুষ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছেন। তাই লোভ দেখিয়ে আমার স্ত্রীকেও ব্যবহার করা জন্য চেষ্টা করে যাচ্ছেন। গত ১৯ মে আমি আমার স্ত্রীকে নিয়ে সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে সে গাড়ি থেকে লাফ দিলে পায়ে সামান্য আঘাত পায়। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে তার ভাইয়েরা আমার কাছ থেকে তাকে নিয়ে যায়। তাদের সাথে আমার কোন ঘটনায় ঘটেনি। শুধু আমাকে ঘায়েল করতেই সংবাদকর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদটি পরিবেশন করিয়েছেন। তার দুই ভাই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আমার স্ত্রীকে তারা ইয়াবার কাজে ব্যবহার করার চেষ্ঠা করছিল দীর্ঘ দিন ধরে। আমার কারণে না পারায় আমার বিরুদ্ধে সংবাদ পত্রে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার সম্মানটুকু নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে এলাকাবাসী ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
আবদুর রহিম
পিতা- আবদুল মনজুরের ছেলে
সাং- ডেইঙ্গাকাটা, হোয়াইক্যং, টেকনাফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।