৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গতকাল দৈনিক কক্সবাজারের প্রথম পাতায় প্রকাশিত ‘উত্তর তারাবনিয়ারছড়ায় সন্ত্রাসী হামলায় গৃহবধু আহত’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
প্রকৃত ঘটনা হচ্ছে, সংবাদের অভিযোগকারী মাহবুবুল আলম আমাদের ভাই। সে পরিবারের অমতে বিয়ে করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরে বসবাস করে থাকে। অন্যদিকে ওয়াহেদুল আলম মুরাদও আমাদের ভাই। তিনি একজন প্রতিবন্ধী। সে কারণে আমার বাবা তাকে একটি জায়গা দানপত্রের মাধ্যমে দান করে দিয়েছেন। আইনকে শ্রদ্ধা করে আমরা অন্য সবাই তাতে সম্মতি দিলেও মাহবুবুল আলম তা নিয়ে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে ৩০ জুন তিনি ও স্ত্রী এবং লোকজন নিয়ে ওয়াহেদুল আলম মুরাদকে দান করে দেয়া জমি দখলের চেষ্টা চালায়। এসময় আমরা অন্য ভাইয়েরা মিলে তাতে বাধা দিতে মাহবুবুল আলমের ভাড়াটে লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমরা আহত হই। কিন্তু আশ্চর্য্যজনকভাবে সেই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় এলাকায়ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংবাদের আমাদেরকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করা হয়েছে। প্রকৃত পক্ষে আমরা দু’জন ছাত্র। আমরা একজন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ ও অন্যজন ঢাকায় চাটার্ট একাউন্ড নিয়ে পড়ালেখা করছি।
পরিশেষে আমরা এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

 
প্রতিবাদকারী
শাহেদুল আলম, জাহেদুল আলম
উত্তর তারাবনিয়ারছাড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।