মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

প্রকাশিত সংবাদের একাংশের বিরুদ্ধে সিরাজের ঘোনার হানিফের প্রতিবাদ

শেয়ার করুন

সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম কক্স ৭১ এ ‘পাহাড়তলীর ইয়াবা কিং আজিমকে আটকে এলাকাবাসির স্বস্তি: বাকি আরো ১ ডজন’ শিরোনামে প্রকাশিত সংবাদের শেষের একাংশে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে আমার নাম উল্লেখ করা হয়। আমি উক্ত সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আমাকে ঘৃণিত ইয়াবা ব্যবসার সাথে জড়ানোটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি লেখাপড়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে মওসুমি ফল এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। মূলত আমাকে সমাজে হেয় করার জন্য ও ব্যবসায়িক সুনাম নষ্ট করার স্বার্থে সাংবাদিককে এমন ডাহা মিথ্যা তথ্য প্রদান করেছেন। যারা এমন ঘৃণিত কাজে আমাকে জড়িয়েছেন তাদের চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুন এবং তদন্ত করে কোনটি আসল সত্য বের করুন। আমি সম্পূর্ণ নির্দোষ, মূলত এলাকার কিছু লোভী মানুষ ষড়যন্ত্রমূলক ভাবে আমার নামটি জড়িয়ে দিয়েছেন এবং পূর্ব শত্রুতার স্বার্থ হাসিল করার পায়তারা করছেন। আমি উক্ত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে অনুরোধ করবো এমন মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার।
প্রতিবাদকারী
হানিফ
সিরাজের ঘোনা, দক্ষিণ পাহাড়তলী, কক্সবাজার।

শেয়ার করুন